অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন কর্মচারীরা

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নতুন সরকারের অর্থ প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন কর্মচারী নেতারা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাক্ষাৎ করেন তারা। এ সময় বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ সচিব মোঃ আব্দুল খালেক, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নানসহ বেশ কয়েকজন কর্মচারী নেতা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান কর্মচারী নেতারা। বিগত সময়ে পে স্কেলের দাবিতে চলা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে কর্মচারীদের পক্ষে যে আওয়াজ জোনায়েদ সাকি তুলেছিলেন তা স্মরণ করিয়ে দেন তারা। পরে পে স্কেল নিয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা জানতে চান কর্মচারীরা।

এ সময় প্রতিমন্ত্রী বলেছেন, একটু সময় লাগবে, তবে আপনারা আস্তে ধীরে পে স্কেল পাবেন।

সাক্ষাৎ শেষে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, প্রতিমন্ত্রী বলেছেন, পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন আপনারা আস্তে ধীরে পাবেন। তবে একটু সময় লাগবে। ধৈর্য ধরেন, পাবেন। তবে কতদিন সময় লাগবে তা স্পষ্ট করেননি প্রতিমন্ত্রী।

পে স্কেল বাস্তবায়ন নিয়ে সম্প্রতি মন্ত্রীসভায় আলোচনা হয়নি বলেও মন্ত্রী কর্মচারীদের জানিয়েছেন বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন এক কর্মচারী নেতা।

প্রসঙ্গত, নবম পে স্কেল প্রণয়নে গত বছরের ২৭ জুলাই পে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। পরে গত ২১ জানুয়ারি কমিশন সুপারিশ জমা দেয় তারা। কর্মচারীদের দাবি অতি দ্রুত সময়ে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হোক।   

ট্যাগ: পে স্কেল
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9