নব নির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে জেবিএবি'র শুভেচ্ছা

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ অবিস্মরণীয় বিজয়ের ধারাবাহিকতায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন নব গঠিত মন্ত্রিসভার সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের তফসিলিভুক্ত ব্যাংকারদের সংগঠন জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)।

বৃহস্পতিবার জেবিএবি কেন্দ্রীয় আহ্বায়ক জনাব মোঃ ইকবাল হোসেন ও সদস্য সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক) এক যৌথ বিবৃতিতে শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলনে গঠিত এই নতুন সরকারকে আমরা সাধুবাদ জানাচ্ছি।

তারা বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এ নব যাত্রায় ও গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারের লড়াইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে জাতি হিসেবে আমাদের নতুন আশার দরজা উন্মুক্ত করে দিয়েছে। নতুন মন্ত্রিসভা দেশবাসীর প্রত্যাশা পূরণ এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ থাকবে বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তা এবং তারুণ্যোদীপ্ত দিকনির্দেশনায় বাংলাদেশ একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, সমৃদ্ধ ও মেধাভিত্তিক রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

বিগত দেড়-দশকের ফ্যাসিবাদী শাসনামল অর্থনীতির মেরুদন্ড ব্যাংক ও আর্থিকখাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে। সেখান থেকে সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সাপেক্ষে ব্যাংকিং সেক্টরের সকল অনিয়ম-অব্যবস্থাপনা দূরীকরণে নতুন সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং ব্যাংক ও আর্থিকখাতের লুটপাটকারী ও সহায়তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবে বলে জেবিএবি প্রত্যাশা করছে।

জেবিএবি'র আহ্বায়ক ও সদস্য সচিব আরও উল্লেখ করেন, বাংলাদেশী জাতীয়তাবাদ ধারণ, দেশপ্রেম ও আধুনিক বাস্তবধর্মী চিন্তাধারার সমন্বয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধশালী ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করবেন। আমরা নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।a

যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬
সেই শার্ট গায়ে চাপিয়েই সংবাদ সম্মেলনে এসে ব্যাখ্যা দিলেন পু…
  • ২৪ আগস্ট ২০২৬
জামায়াত আমির-সম্পাদকদের বৈঠকে যা যা হলো
  • ২৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সার সংকট আতঙ্কে কৃষকের লম্বা লাইন
  • ২৪ আগস্ট ২০২৬