পিবিপ্রবির সম্ভাব্যতা সমীক্ষা, মাস্টারপ্ল্যান ও উন্নয়ন প্রকল্প পরিকল্পনায় চুক্তি স্বাক্ষর

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ PM
পিবিপ্রবির সম্ভাব্যতা সমীক্ষা, মাস্টারপ্ল্যান ও উন্নয়ন প্রকল্প পরিকল্পনায় চুক্তি স্বাক্ষর

পিবিপ্রবির সম্ভাব্যতা সমীক্ষা, মাস্টারপ্ল্যান ও উন্নয়ন প্রকল্প পরিকল্পনায় চুক্তি স্বাক্ষর © টিডিসি ফটো

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) সার্বিক উন্নয়ন কার্যক্রমকে পরিকল্পিত ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্যে সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা, মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) প্রস্তুতের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর কাজীপাড়ায় অবস্থিত পিবিপ্রবির ঢাকাস্থ অস্থায়ী কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মুহাম্মদ মাহবুবুস সোবহান। পরামর্শক যৌথ উদ্যোগের পক্ষে প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম (সার্ম অ্যাসোসিয়েটস), স্থপতি শাকুর মজিদ (ট্রায়াঙ্গেল কনসালট্যান্টস), স্থপতি প্যাট্রিক ডি. রোজারিও (সিন্থেসিস আর্কিটেক্টস) এবং সিইজিআইএস-এর প্রতিনিধি চুক্তিতে স্বাক্ষর করেন।

জানা যায়, গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতি (QCBS) অনুসরণ করে সার্ম অ্যাসোসিয়েটস, ট্রায়াঙ্গেল কনসালট্যান্টস, সিন্থেসিস আর্কিটেক্টস এবং সিইজিআইএস-এর সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্যোগ (JV) প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

চুক্তির শর্তানুযায়ী, পরামর্শক প্রতিষ্ঠান আগামী চার মাসের মধ্যে পিরোজপুর পৌরসভার অন্তর্ভুক্ত কদমতলা ও ব্রাহ্মণকাঠি মৌজায় অবস্থিত প্রায় ৭৫ একর জমির ওপর নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য একটি আধুনিক ও সমন্বিত মাস্টারপ্ল্যান, বিস্তারিত সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন এবং উন্নয়ন প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) প্রস্তুত ও দাখিল করবে।

এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলে উচ্চশিক্ষার প্রসার, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক অবকাঠামো উন্নয়ন এবং একটি পরিবেশবান্ধব ও টেকসই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

চুক্তি স্বাক্ষরকালে পিবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. আরাফাত হোসেন, সার্ম অ্যাসোসিয়েটস-এর নির্বাহী পরিচালক প্রকৌশলী আখতারুজ্জামানসহ বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাবি ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা প্রহরীদের …
  • ১১ নভেম্বর ২০২৬
জামালপুরে মরিচের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ কৃষক
  • ১১ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে দুপুরের খাবার চালু, যাতায়াতে …
  • ১১ নভেম্বর ২০২৬
কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, কর্মচারীকে শোকজ
  • ১১ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950