৫ তারিখের মহাসমাবেশের সঙ্গে পৌর কর্মচারীদের একাত্মতা প্রকাশ

০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ PM
জাতীয় বেতন কমিশন

জাতীয় বেতন কমিশন © ফাইল ফটো

নবম পে-স্কেলের গেজেট জারির এক দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) গণকর্মচারী সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পে-স্কেলের দাবিতে মহাসমাবেশ করবেন। এবার ওই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন। 

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সমাবেশ সফল করতে অন্যান্য সংগঠনের ন্যায় বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন রেজি নং-২২৩৫ দাবি আদায় ও ঐক্য পরিষদের সাথে একাত্মতা ঘোষণা করছে আগামী কালকের মহাসমাবেশ সহ কর্মচারীদের ন্যায় সম্মত ও বৈষম্যহীন সকল আন্দোলন সংগ্রামে এগিয়ে আসবে। 

এর আগে, গত ৩ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ‘ডিসেম্বরের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট জারি ও মহাসমাবেশ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

সভায় নেতারা বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেলের গেজেট জারি না হলে গণকর্মচারীরা স্থায়ী কর্মবিরতির মতো কর্মসূচির ঘোষণা দিতে পারেন।

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথায় ইউপি চেয়ারম্যান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল, দুই বছরের শাস্তি পাচ্ছে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাস্তুল’ চলচ্চিত্রের বিশ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬