দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর

১৮ মার্চ ২০২৬, ০১:০৫ AM , আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০১:০৭ AM
নুরুল হক নুর

নুরুল হক নুর © টিডিসি ফটো

দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিত উদ্যোগ ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গণভীঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফিলে নুরুল হক নুর বলেন, 'দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং যোগাযোগ খাতের উন্নয়নমূলক পদক্ষেপের প্রশংসা করেন। তিনি এসব কার্যক্রম সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন।' তিনি আরও বলেন, 'জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিত উদ্যোগ ও রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।'

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এম. মনজুরুল করিম রনি, এমপি ও সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিশেষ অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তাক সরকার টুটুল এবং সঞ্চালনা করেন মুমিন আকন্দ তন্ময়।

গাজীপুর প্রতিনিধি জানান, বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এ মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রায় ৫০০ থেকে ৬০০ জন অংশগ্রহণ করেন।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতারের মাধ্যমে অংশগ্রহণকারীরা একসঙ্গে সময় কাটান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথি এবং সাধারণ অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬