জামায়াতের সমাবেশে সাদিক কায়েম গাইলেন ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’

০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ PM
সাদিক কায়েম

সাদিক কায়েম © সংগৃহীত

সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের সমর্থনে যুব গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে দিরাই উপজেলা শহরের থানা পয়েন্টে দিরাই–শাল্লা উন্নয়ন ফোরামের ব্যানারে এ সমাবেশ হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা ও মো. শাহিনুর রহমান। বক্তব্যের শুরুতে দিরাইয়ের কিংবদন্তি বাউল শাহ আবদুল করিমকে শ্রদ্ধা জানিয়ে সাদিক কায়েম বলেন, ‘এটি সম্প্রীতির এলাকা। সবাই মিলে তাঁর একটি গান গাইতে চাই।’ এরপর তিনি উপস্থিত সবাইকে নিয়ে পরিবেশন করেন জনপ্রিয় গান ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’।

প্রধান অতিথি শিশির মনিরের পক্ষে ভোট চেয়ে সাদিক কায়েম বলেন, ‘শিশির মনির দিরাই–শাল্লাকে সারাদেশে মডেল হিসেবে তুলে ধরেছেন। স্বাধীনতার ৫৪ বছরে যা হয়নি, তিনি নির্বাচিত হলে এক বছরে করে দেখাবেন। তিনি সব মত, ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে নিয়ে কাজ করবেন।’

শিশির মনিরকে ‘জুলাই গণ–অভ্যুত্থানের নীতি–নির্ধারণী পর্যায়ের নেতা’ হিসেবে উল্লেখ করে সাদিক কায়েম বলেন, ‘জামায়াতের এই প্রার্থী নতুন বাংলাদেশ গড়ার কাজে নেমেছেন। তিনি দিরাই–শাল্লাকে এমন জায়গায় নিতে চান, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস থাকবে না।’

নিজের বক্তব্যে শিশির মনির রাজনীতিতে ‘নতুন সংস্কৃতি’ চালুর প্রতিশ্রুতি দেন। তিনি জানান, নির্বাচনী প্রচারে তাঁর সমাবেশে অন্য প্রার্থীদেরও আমন্ত্রণ জানানো হবে। শিশির মনির বলেন, ‘মানুষ রাজনীতিবিদদের নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করে। কিন্তু রাজনীতি মানে মানুষের উন্নয়ন, সমাজের উন্নয়ন।’ তিনি নির্বাচিত হলে কোনো সরকারি সুযোগ–সুবিধা নেবেন না বলেও ঘোষণা দেন।

দিনের শুরুতে সাদিক কায়েম সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে জামায়াত প্রার্থী মাওলানা আবদুস সালাম আল মাদানীর সমর্থনে অনুষ্ঠিত আরেক সমাবেশেও বক্তব্য দেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান।

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9