মিরসরাইয়ে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

 মৃত নারী

মৃত নারী © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে আড়াই মাসের অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় মহিলা মেম্বার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

নিহত নারীর নাম ফারজানা আক্তার প্রিয়া (২৮)। তিনি স্থানীয় নুরুল আবসারের ছেলে মেসবাহ উদ্দিন রানার স্ত্রী। তিনি একই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নজর আলী ভূঁইয়া বাড়ির মোমিনুল ইসলামের মেয়ে।

পরিবার জানায়, ১০ বছর আগে পারিবারিকভাবে মেসবাহ উদ্দিন রানার সঙ্গে বিয়ে হয় ফারজানার। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না। সম্প্রতি তিনি আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবারের অভিযোগ, বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল এবং স্বামী মেসবাহ উদ্দিন রানা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে দাবি করেন নিহতের পরিবার।

নিহতের ভাই মো. জিদান দাবি করেন, তার বোনের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হচ্ছিল। তিনি বলেন, “আমার বোন নিঃসন্তান ছিল। এখন সে আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিল। বিভিন্ন সময় নেশা করে তাকে মারধর করত তার স্বামী। নির্যাতনের চরম পর্যায়ে পৌঁছে তাকে মানসিকভাবে ভেঙে ফেলা হয়েছে। আজ ইফতারের কিছুক্ষণ পর খবর পাই সে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা মনে করি, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।”

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন। নিহত গৃহবধূর স্বামীর বাড়িতে স্বামী, শাশুড়ি কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগ: মিরসরাই
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage