রাজধানীতে পৃথক স্থান থেকে ব্যক্তির খণ্ডিত দুই হাত ও একটি পা উদ্ধার

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ PM
পল্টন থানা

পল্টন থানা © সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকায় পৃথক স্থান থেকে এক ব্যক্তির খণ্ডিত দুই হাত ও একটি পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে দেহের অংশগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির বলে নিশ্চিত হওয়া গেছে। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে পা এবং আজ শনিবার সকালে হাত দুটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত প্রায় ২টার দিকে স্কাউট ভবনের সামনের সড়ক থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। পরে আজ শনিবার সকালে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি সড়ক থেকে খণ্ডিত দুটি হাত উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল খান বলেন, উদ্ধার হওয়া হাত দুটির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ওবায়দুল্লাহর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়।

উদ্ধার করা দেহাংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬