গাইবান্ধায় হাত-পা বাঁধা অবস্থায় শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধায় হাত-পা বাঁধা অবস্থায় শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধায় হাত-পা বাঁধা অবস্থায় শিক্ষিকার মরদেহ উদ্ধার © টিডিসি ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামসুন্নাহার রুমা (৪৩) স্থানীয় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে পৌর শহরের চক গোবিন্দ এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় একাই বসবাস করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পর্যন্ত তার ঘর থেকে কোনো সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে পাশের বাসার এক নারী ঘরে ঢুকে মেঝেতে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এসময় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিল বলে জানিয়েছেন তিনি।

শামসুন্নাহার রুমার প্রতিবেশীরা আরও জানান, প্রায় এক মাস আগে একই বাসায় চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সঙ্গেও এ ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনা চলছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মোবাইল ফোনে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঘরের ভেতরের জিনিসপত্র তছনছ অবস্থায় পাওয়া গেছে। এটি হত্যাকাণ্ড নাকি পরিকল্পিত ডাকাতি—বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সাইবার আইন নিয়ে দেশে প্রথম জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগরীর সব স্কুল-কলেজের জন্য মাউশির নির্দেশনা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৬ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলির চূড়ান্ত আদেশ কবে, যা বলছে অধিদপ্তর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9