গাজীপুরে আগুনে পোড়া অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ PM
বরমী-এমসি বাজার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়

বরমী-এমসি বাজার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে আগুনে পোড়া এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বৃন্দাবন এলাকায় বরমী-এমসি বাজার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা সড়কের পাশে আগুনে পোড়া ও গলায় রশি প্যাঁচানো অবস্থায় আনুমানিক ২০ বছর বয়সী এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই রুহুল কাইয়ুম জানান, প্রাথমিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে মরদেহটি এখানে এনে আগুনে পুড়িয়ে ফেলে রেখে গেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9