গাজীপুরের শালবনে অর্ধগলিত মরদেহ উদ্ধার

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ PM
গাজীপুরের শালবনে অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুরের শালবনে অর্ধগলিত মরদেহ উদ্ধার © টিডিসি ফটো

গাজীপুরে শালবনের ভেতর থেকে এক অজ্ঞাত পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকার বি কে বাড়ি সংলগ্ন বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি সেখানে এনে পুঁতে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, কয়েকজন কিশোর টিকটক ভিডিও করতে বনের ভেতরে গেলে তীব্র দুর্গন্ধ পান। পরে সামনে এগিয়ে মাটি চাপা অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিবি ও পিবিআই সদস্যরা। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি তারিকুল ইসলাম।

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9