৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে নিহত ২, আহত ১০

০৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বিভিন্ন দাবিতে আন্দোলনরত ৮ দলের রংপুর বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। আহত ১০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পলাশবাড়ী থানা শাখার কর্মী উমর ফারুক (৪০) এবং নীলফামারী জেলার ডোমার উপজেলার মো. যোবেদ আলী।

বুধবার বিকেলে বগুড়া–রংপুর মহাসড়ক ও রংপুর–নীলফামারী মহাসড়কে দুর্ঘটনাগুলো ঘটে।

রাতে এক বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, ৩ ডিসেম্বর আন্দোলনরত ৮ দলের রংপুর বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে একটি পিকআপ ভ্যানের চাকা ফেটে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ইসলামী আন্দোলন বাংলাদেশের পলাশবাড়ী থানা শাখার কর্মী উমর ফারুক (৪০) নিহত হন। এতে পলাশবাড়ী থানা শাখার বিভিন্ন দায়িত্বশীলসহ ৮–১০ জন গুরুতর আহত হন।

আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পৃথক আরেকটি দুর্ঘটনায় মো. যোবেদ আলী মারা যান। তিনি ডোমার উপজেলার সবুজপাড়া গ্রামের নছিয়া আলীর ছেলে।

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। তিনি উমর ফারুক ও যোবেদ আলীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬