খুলনায় জামায়াতের কৃষ্ণ নন্দীর বিপরীতে ধানের শীষ প্রতীকে লড়বেন যিনি

০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ PM
কৃষ্ণ নন্দী ও আমীর এজাজ খান

কৃষ্ণ নন্দী ও আমীর এজাজ খান © সংগৃহীত

খুলনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। আসনটিতে নতুন প্রার্থী হিসেবে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করেছে দলটি। একই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছেন খুলনা জেলা কমিটির সাবেক আহ্বায়ক আমীর এজাজ খানকে। প্রথম দফায় খুলনার ছয় আসনের মধ্যে এই আসনটি ফাঁকা রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে দলটির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনাসহ স্থগিত থাকা ৩৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

জানা গেছে, আসনটিতে বিএনপির সাবেক আহ্বায়ক আমীর এজাজ খানের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি পার্থ দেব মন্ডলও দীর্ঘদিন ধরে গণসংযোগ চালাচ্ছিলেন। তবে বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে আমীর এজাজ খানকে।
অপরদিকে প্রায় ১০ মাসের ব্যবধানে বুধবার খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করেছে।

এদিকে, প্রার্থী ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমীর এজাজের সমর্থক ও দলের নেতাকর্মীরা। মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই খণ্ড খণ্ড আনন্দমিছিল, নেতাকর্মীদের মিষ্টি বিতরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানানো হয়। 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬