জামায়াত আমীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও শক্তিশালী হবে

০৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ PM
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাত

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাত © সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

রাজধানীর বসুন্ধরায় আমীরের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে হাইকমিশনারের সঙ্গে ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে তারা বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন জামায়াত আমির।

বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আসন্ন যুক্তরাজ্য সফর নিয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, এ সফরে তার সঙ্গে ব্রিটিশ সরকারের এক মন্ত্রীর বৈঠকেরও পরিকল্পনা রয়েছে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬