জামায়াতে ইসলামীর ইতিহাসে প্রথম হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী

০৩ ডিসেম্বর ২০২৫, ১০:০২ PM
কৃষ্ণ নন্দী

কৃষ্ণ নন্দী © সংগৃহীত

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে প্রার্থী পরিবর্তন করেছে জামায়াতে ইসলামী। নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী। দেশের রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম কোনো হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করল দলটি।

১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এরপর বুধবার বিকেলে স্থানীয় নেতাদের বৈঠকে তাঁর সিদ্ধান্তটি আলোচিত হয় এবং আনুষ্ঠানিক অনুমোদন পায়।

জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, দলের সর্বোচ্চ নেতাদের নির্দেশনা অনুযায়ী কৃষ্ণ নন্দীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বলেন, ‘আমাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। ১ ডিসেম্বর আমিরে জামায়াত প্রার্থী ঘোষণা দিয়েছেন এবং বুধবার স্থানীয় বোর্ডে চূড়ান্ত হয়েছে। শিগগির প্রচারণা শুরু করব।’

আগে ঘোষিত প্রার্থী সম্পর্কে কৃষ্ণ নন্দী বলেন, ‘১ ডিসেম্বর আমিরে জামায়াত আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন। তিনি নিজেই আমার জন্য প্রচারণায় নেমেছেন। তা ছাড়া জামায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।’

ওই আসনে আগে ঘোষিত জামায়াতের প্রার্থী মাওলানা আবু ইউসুফ বলেন, ‘জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-১ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণ নন্দী। তাঁর পক্ষে আমি প্রচারণা শুরু করেছি। যেহেতু আমাকেই নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে, সেহেতু সিদ্ধান্ত অনুযায়ী আমি যথাসম্ভব কাজ করব, ইনশা আল্লাহ।’

এর আগে গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে। এর মধ্যে বাকি পাঁচটি আসনের প্রার্থী ঠিক থাকলেও শুধু খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন করে হিন্দু সম্প্রদায়ের কাউকে প্রার্থী করা হলো প্রায় ১০ মাসের ব্যবধানে।

হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9