যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের জরিপ

আগামী সপ্তাহে ভোট হলে ৩০% নিয়ে জিতবে বিএনপি, জামায়াত-এনসিপি কত শতাংশ?

০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ PM
বিএনপি, জামায়াত ও এনসিপি’র লোগো

বিএনপি, জামায়াত ও এনসিপি’র লোগো © টিডিসি সম্পাদিত

আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে ৩০% ভোট পেয়ে বিএনপি জয়লাভ করবে। সম্প্রতি, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত ‘বাংলাদেশের জাতীয় জরিপ’-এ উঠে এসেছে এমন চিত্র। তালিকায় এরপরেই উঠে এসেছে জামায়াতে ইসলামী। 

সোমবার (১ ডিসেম্বর) আইআরআই তাদের ওয়েবসাইটে জরিপের ফল প্রকাশ করে। রাঙামাটি বাদে দেশের ৬৩ জেলায় ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশ নেন মোট ৪ হাজার ৯৮৫ জন। এদের মধ্যে পুরুষ ২ হাজার ৪১০ এবং নারী ২ হাজার ৫৭৫ জন।

জরিপে বিভিন্ন প্রশ্নের মধ্যে একটি ছিল- আগামী সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হলে কোন দলকে আপনি ভোট দেবেন। উত্তরে ৩০% অংশগ্রহণকারী মতামত দিয়েছেন তারা বিএনপিকে ভোট দেবেন। দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী, যাদের পক্ষে ভোট দিতে চেয়েছেন ২৬ শতাংশ অংশগ্রহণকারী। এছাড়া এনসিপিকে ৬%, জাতীয় পার্টিকে ৫% অংশগ্রহণকারী ভোট দেবেন বলে জানিয়েছেন। 

এই দলগুলোর বাইরে অন্য কোনো দলকে ভোট দিতে চেয়েছেন ৮%। অংশগ্রহণকারীদের মধ্যে ৭ শতাংশ এখনো সিদ্ধান্তহীন, আর ১১ শতাংশ প্রশ্নটির উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬