ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কসহ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

২৮ জানুয়ারি ২০২৬, ০৭:২৫ AM
বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সাতুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কসহ শতাধিক নেতাকর্মী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে সাতুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক মোল্লার নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির এ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার কবির হোসেনসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি ও দেশকল্যাণের লক্ষ্যে অনুপ্রাণিত হয়েই তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা বলেন, নৈতিকতা ও আদর্শের সংকটে দেশের রাজনীতি যখন দিশেহারা, তখন জামায়াতে ইসলামীই একটি আদর্শবাদী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম। 

বক্তারা আরও আশা প্রকাশ করেন, আগামী দিনে ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9