ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

১১ জানুয়ারি ২০২৬, ০৩:১২ PM
নাজমুল ইসলাম

নাজমুল ইসলাম © সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে ঘরের বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক কলেজছাত্র, যা এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে।

শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার বৈচণ্ডী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম নাজমুল ইসলাম (২০)। তিনি ওই গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি নলছিটি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। 

নিহতের চাচা মো. আনিছুর রহমান জানান, শনিবার রাতে নাজমুল নিজ বসতঘরের বিদ্যুৎ সংযোগের একটি ত্রুটি মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে যান তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬