বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব জামায়াত সভাপতির মৃত্যু

০৪ অক্টোবর ২০২৫, ০৬:১৭ PM
আল মামুন গাজী

আল মামুন গাজী © সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন গাজী (৩২) নামের এক যুব জামায়াত নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল মামুন গাজী কেঁড়াগাছি ইউনিয়নের বাকশা তাতীপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে। তিনি ওই ইউনিয়নের যুব জামায়াতের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আল মামুন পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। শনিবার দুপুরে কাকডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে লোহার গেট বসানোর কাজ করছিলেন তিনি। কাজের জন্য বাড়ির মূল লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওয়েল্ডিং মেশিন ব্যবহার করছিলেন। এ সময় ব্যবহৃত ড্রিল মেশিনে বিদ্যুৎ লেগে যায়। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। একই সঙ্গে গেটের ভারী লোহার অংশ পড়ে তাঁর শরীরে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসেন, তবে ততক্ষণে আল মামুন মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা আহাজারি করছেন।

কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ আজাদী এক শোকবার্তায় আল মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে নিশ্চিত হয়েছি।’

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9