ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মোবারক হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী  গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোয়াতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোবারক হোসেন গোয়াতলা বাজারের প্রবাসী সিরাজুল ইসলামের বাড়ির ছাদে ওঠেন। এ সময় ছাদের ওপরে থাকা বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খোঁজ পেয়ে স্ত্রী তাকে বাঁচাতে ছাদে ওঠেন এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬