সিমাগো র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ পেছাল খুলনা বিশ্ববিদ্যালয়

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়। বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ৫ ধাপ পিছিয়ে ১৮তম অবস্থানে রয়েছে। গত বছরে এটি ছিল ১৩তম।

র‌্যাংকিংয়ের তথ্যে দেখা গেছে, এতে বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ২০২৫ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১৩তম, ২০২৪ সালে ১৫তম, ২০২৩ সালে ১৯তম, ২০২২ ১৭তম, ২০২১ সালে ৭তম, ২০২০ ও ২০১৯ সালে তৃতীয়, অর্থাৎ গত কয়েক বছরে খুলনা বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে অনেক পরিবর্তন এসেছে।

গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন—তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‌্যাঙ্কিং এবং একসঙ্গে মিলিয়ে সার্বিক র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে। সার্বিক র‌্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ ওয়েট দিয়ে থাকে।

সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন—তিনটি সূচকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ১৪তম, ১০ম ও ৩৫তম। আর এ তিনটি বিষয় মিলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থান দেশে ১৮তম। তবে ২০২৫ সালে গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন—তিনটি সূচকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল যথাক্রমে ১৩তম, ১১তম ও ৩৩তম। এর মানে দাঁড়াচ্ছে, উদ্ভাবন সূচকে গত বছর থেকে খুলনা বিশ্ববিদ্যালয় এ বছর কিছুটা পিছিয়েছে।

সিমাগো র‌্যাঙ্কিং অনুযায়ী, ২০২৬ সালে দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয় হলো যথাক্রমে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ভোলায় ব্যতিক্রমী আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ
  • ২০ মার্চ ২০২৬
যে মামলা থেকে অব্যাহতি পেলেন শেখ হাসিনা
  • ২০ মার্চ ২০২৬
সালামি পাওয়ার আনন্দ ও দেওয়ার তৃপ্তি, ফিরে দেখা শৈশবের ঈদ
  • ২০ মার্চ ২০২৬
ঈদের নামাজের পদ্ধতি: নবীজীর সুন্নাহ ও ইসলামী বিধান
  • ২০ মার্চ ২০২৬
অনেক মুসলিম সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখে না যা দেখে কষ্…
  • ২০ মার্চ ২০২৬
সবাইকে নিয়ে ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ গঠন করতে চাই: ডেপুটি…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence