জোরারগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্তসহ ৮ আসামি গ্রেপ্তার

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ PM
গ্রেপ্তার ব্যক্তিরা

গ্রেপ্তার ব্যক্তিরা © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে খুন, শিশু ধর্ষণ, মাদক উদ্ধার, চুরি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকায় অভিযান চালিয়ে ছদ্দিকুর রহমান (৪০) হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মো. সজিবকে (২৫) পুলিশ মান্নানের ভাড়াটিয়া বাসা থেকে গ্রেপ্তার করে।

এ ছাড়া দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় ৬ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. আনোয়ারকে (৪৩) র‍্যাব-৭, সিপিসি-১ ফেনীর সহায়তায় ২৭ ফেব্রুয়ারি বিকাল ৫টা ৩০ মিনিটে ফেনী সদর মডেল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

একই দিন রাতে মাদকবিরোধী পৃথক অভিযানে কাটাছড়া ইউনিয়নের পশ্চিম বাড়িয়াখালী এলাকায় দিদারুল আলম (২৫) ও জিয়া উদ্দিন বাবলুকে (৩০) ৭৫টি ইয়াবা ট্যাবলেট ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ আটক করা হয়। অপর দিকে বারইয়ারহাট পৌরসভার মধ্যম জামালপুর এলাকায় মো. সোহেলকে (৩৩) ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

২৮ ফেব্রুয়ারি রাত ১২টা ৩০ মিনিটে বিএসআরএম গেইট এলাকা থেকে চুরি মামলার আসামি মাহফুজ শাহরিয়া অভিকে (১৯) গ্রেপ্তার করা হয়। একই রাতে সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে মো. আশেককে (২৫) আটক করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, গ্রেপ্তার সবি আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬