ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, অটোরকিশাচালক নিহত

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ PM
নিহত খলিল আকনের মরদেহ

নিহত খলিল আকনের মরদেহ © টিডিসি

ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের সমবায় এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খলিল আকন (৩০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক কাওসার আহমেদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে একটি যাত্রীবাহী অটোরিকশা ও বেপরোয়া গতির মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খলিল আকন উপজেলার পুটিয়াখালী এলাকার ইমাম আকনের ছেলে। আহত মোটরসাইকেলচালক কাওসার আহমেদ বাকেরগঞ্জ উপজেলার বামনিকাঠি এলাকার আবদুল কাদের ফরাজির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি রাজাপুর থেকে সমবায় এলাকায় পৌঁছালে আকনের হাটের দিকে রাস্তায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক খলিল আকন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহত মোটরসাইকেলচালককে উদ্ধার করে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত কাওসার আহমেদকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গতিরোধক স্থাপন এবং ট্রাফিক পুলিশের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ৮ তলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো, ৫ দেশের ৬৩ বিদেশি ন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9