নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ AM
আহত মুসুল্লিরা

আহত মুসুল্লিরা © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নান্দাইল পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বালিয়াপাড়া গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- মসজিদের জমিদাতা আব্দুল হালিম, মুসুল্লি আবু তালেব, মো. মোফাজ্জল, সারজিদ মিয়া এবং আবুল হাছান। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মসজিদটিতে বর্তমান ইমাম গত ৩৭ বছর যাবত একাধারে ইমামতি করছেন। কিন্তু কিছুদিন পূর্বে মসজিদে নতুন কমিটি হওয়ার পর থেকেই শুরু হয়েছে ইমাম পরিবর্তনের আলোচনা। ইমাম পরিবর্তনের বিষয়ে গ্রামবাসী রাজি না থাকলেও মসজিদ কমিটির কয়েকজন আনোয়ারুল হক নামে এক ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেন। পরবর্তীতে গ্রামবাসী পুরাতন ইমাম আবুল খায়েরকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের শরণাপন্ন হলে নির্বাহী অফিসার যাচাই-বাছাই করে পুরাতন ইমাম আবুল খায়েরকে পুনরায় মসজিদে নামাজ পড়ানো ও ইমামতি করার অনুমতি দেন। এই অবস্থায় শুক্রবার পরিস্থিতি খারাপের আশঙ্কা করে পুলিশের কয়েকজন সদস্য আগে থেকেই মসজিদে উপস্থিত ছিলেন। এরপরও জুম্মার নামাজের পর দু'পক্ষের মাঝে ব্যাপক গোলযোগের সৃষ্টি হয়।

এ ঘটনার জের ধরে শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে আব্দুল হালিম, মুসল্লি আবু তালেব, মো. মোফাজ্জল, সারজিদ মিয়া এবং আবুল হাছান আহত হন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, সংঘর্ষের আশঙ্কায় আগে থেকেই মসজিদের পাশে পুলিশ মোতায়েন ছিল। নামাজ শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

 

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬