মধ্যপ্রাচ্যে উত্তেজনা

সব পক্ষকে সংযমের আহ্বান জানাচ্ছি : ইইউ প্রধান

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ PM
উরসুলা ভন ডার লিয়েন

উরসুলা ভন ডার লিয়েন © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে সকল পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন প্রধান উরসুলা ভন ডার লিয়েন। আজ শনিবার (২৮ ফেব্রুযারি) ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালালে সকল পক্ষকে সংযম প্রর্দশনের আহ্বান জানান তিনি।

ইরানে চলমান ঘটনাকে ‘খুবই উদ্বেগজনক’ উল্লেখ করে ইইউ প্রধান জানান, ‘নাগরিকদের রক্ষা করতে, এবং আন্তর্জাতিক আইনের পুরোপুরি সম্মান বজায় রাখতে আমরা সমস্ত পক্ষের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শন করার জন্য আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন,‘ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব যাতে এই অঞ্চলে থাকা ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা নিরাপদে থাকেন।’

এদিকে মধ্যপ্রাচ্যে ইরানের হামলার পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিকে “অত্যন্ত বিপজ্জনক” হিসেবে উল্লেখ করে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। কাল্লাস জানান, তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার এবং অঞ্চলের অন্যান্য মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন এবং কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধানের লক্ষ্যে আরব অংশীদারদের সঙ্গে সমন্বয় করছেন।

ইইউ কর্মকর্তা আরও বলেন, ‘অপ্রয়োজনীয় কর্মীদের এই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ইইউ নাগরিকদের নিরাপদে ফিরিয়ে নিতে ইইউ কনস্যুলার নেটওয়ার্ক কাজ করছে।’

সরকারি চাকরীজীবিদের পদায়ন ও বদলীর নামে প্রতারনা, মন্ত্রণালয়…
  • ২২ মে ২০২৬
 ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবেন না সাময়িক বহিষ্কৃত শিক্ষার্…
  • ২২ মে ২০২৬
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৭, আবেদ…
  • ২২ মে ২০২৬
পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২২ মে ২০২৬
বিশ্বকাপের আগেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড, ছিটকে পড়লেন একাধিক…
  • ২২ মে ২০২৬
এসএসসিতে এত কম বহিষ্কার এর আগে হয়নি, কী বলছে ২০২০-২৬ সালের …
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081