নিরাপত্তা মানছে না কিছু গ্যাস ও পেট্রোলপাম্প

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ PM
একটি পেট্রোলপাম্প

একটি পেট্রোলপাম্প © টিডিসি

কক্সবাজারে গ্যাস ও পেট্রোলপাম্পে অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন আবারও সামনে এসেছে। সম্প্রতি কলাতলীর এন আলম পাম্পে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনার পরও বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা ঘাটতির অভিযোগ পাওয়া যাচ্ছে।

গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এন আলম পাম্পের আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দগ্ধ ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বিভিন্ন পাম্পে অগ্নি নিরাপত্তা মানা হচ্ছে না বলে সরেজমিনে দেখা গেছে।

কিছু স্থাপনায় অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ উত্তীর্ণ, কোথাও প্রয়োজনীয় সংখ্যক যন্ত্র নেই, আবার কোথাও কর্মীদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণের অভাব রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকিপূর্ণ স্থাপনায় সামান্য অবহেলাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

প্রশ্ন উঠেছে—এত বড় ঘটনার পরও কি শিক্ষা হয়নি? পর্যটননগরী কক্সবাজারে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। এমন পরিস্থিতিতে গ্যাস ও জ্বালানি সংশ্লিষ্ট স্থাপনায় কঠোর তদারকি ও নিয়মিত মনিটরিং জরুরি বলে মনে করছেন সচেতন মহল। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬