নেত্রকোনায় নিখোঁজের ৪ দিনেও খোঁজ মেলেনি শিশু আরিয়ানের

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ PM
আরফান ইসলাম আরিয়ান

আরফান ইসলাম আরিয়ান © সংগৃহীত

নেত্রকোনার মদনে চার দিনেও নিখোঁজ শিশু আরফান ইসলাম আরিয়ানের (৫) খোঁজ মেলেনি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার কাওয়াল্লী বিন্নী গ্রামে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি।  

নিখোঁজ আরিয়ান কেন্দুয়া উপজেলার ছকিদারা গ্রামের সানাউল্লাহ মিয়ার একমাত্র ছেলে। 

আরিয়ানের নানা বুলবুল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আরিয়ানের মা আয়েশা আক্তার চাকরির সুবাদে চট্রগ্রামে বসবাস করেন। ২০ দিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে আরিয়ান। বুধবার নানা বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। তিনদিন অতিবাহিত হলেও এখনো তার সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল মগড়া নদীর বিভিন্ন স্থানে খোঁজ করলেও কোথাও কোনো সন্ধান পায়নি তার।   

শিশুটির নানি শিখা আক্তার বলেন, ‘আমার নাতি গত ১৫ থেকে ২০ দিন হয় চট্রগ্রাম থেকে আমার বাড়িতে বেড়াতে আসে। বুধবার আমি বাড়িতে কাজ করছিলাম। হঠাৎ দেখি, আমার নানা ভাই আমার পাশে নেই। তাই তাকে খোঁজাখুঁজি শুরু করি। আশপাশে ছুটতে থাকলে একজন জানায়, আমার নাতি মিলন বাজারের দিকে গেছে। পরে আমি ওদিকে ছুটে গেলে আর তাকে পাইনি। তবে মগড়া নদীর পাশে গেলে সেখানে তার পরনের জামা ও প্যান্ট পাই।’

শিশুটির মা আয়েশা আক্তার বলেন, ‘আমি কোনো কিছু চাই না, আমার ছেলেকে জীবিত ফেরত চাই।’

এ ব্যাপারে মদন থানার ওসি হাসনাত জামান আজ সকালে বলেন, ‘শিশু নিখোঁজের সন্ধান চেয়ে তার দূর সম্পর্কীয় নানা বুলবুল বৃহস্পতিবার থানায় জিডি করেছেন। আমরাও বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬