ইরানের গার্লস স্কুলে হামলা, ২৪ ছাত্রী নিহত

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ PM
ইসরায়েলের হামলা

ইসরায়েলের হামলা © রয়টার্স

ইরানের হোরমোজগান প্রদেশের মিনাবে একটি গার্লস স্কুলে যৌথ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল-আমেরিকা। তাদের হামলায় স্কুলটির অন্তত ২৪ নারী শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, স্কুলে চালানো ওই হামলায় ২৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেখানে প্রথমে পাঁচজনের মৃত্যুর কথা বলা হয়েছিল।

ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের একটি ঘাঁটি রয়েছে মিনাবে। মিনাবে এই বিমান হামলা ইরান অভিযানে প্রথম নিশ্চিত হতাহতের ঘটনা বলে এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। আজ ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনায় হামলার এই তথ্য নিশ্চিত করেছে।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬