রাজধানীর পৃথক স্থান থেকে কাটা হাত-পা উদ্ধার হওয়া সেই ব্যক্তির পরিচয় মিলেছে

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১ PM
উদ্ধার হওয়া খণ্ডিত হাত-পা

উদ্ধার হওয়া খণ্ডিত হাত-পা © সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকার পৃথক স্থান থেকে এক ব্যক্তির খণ্ডিত দুই হাত ও একটি পা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে পা এবং আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কাটা হাত দুটি উদ্ধার করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে দেহের অংশগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির বলে নিশ্চিত হওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান। 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে স্কাউট ভবনের সামনের সড়ক থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। পরে আজ শনিবার সকালে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি সড়ক থেকে খণ্ডিত দুটি হাত উদ্ধার করা হয়।

এ বিষয়ে পল্টন থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে খণ্ডিত হাত-পা গুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির বলে জানা গেছে। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। দেহের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

 

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬