বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু  

০৩ অক্টোবর ২০২৫, ০১:০৬ PM
কেন্দুয়া থানা

কেন্দুয়া থানা © ফাইল ফটো

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত সিফাত ওই গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সিফাত পড়াশোনা করতো কিশোরগঞ্জের একটি মাদ্রাসায়। আল কোরআনের ২১ পাড়া মুখস্থ করেছিল। পূজার ছুটিতে বাড়িতে এসেছিল তিনি। আজ সকাল ৮ টার দিকে নারিকেল গাছে উঠেছিল নারিকেল পাড়তে। পরে নারিকেল গাছের ডগা কাটলে সেটা কারেন্টের তারে হেলে যায়। সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সিফাত। তারপর ফায়ার সার্ভিসের সহায়তায় আশেপাশের লোকজন গাছ থেকে তার লাশটি নামায়। লাশটির অর্ধদেহ পুড়ে গেছে। থানা থেকে পুলিশ এসেছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে উপজেলার সরাপাড়া গ্রামের সিফাত নামের এক মাদ্রাসা ছাত্র মারা গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬