নেত্রকোনায় ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ PM
ভারতীয় মদসহ আটক মাদক কারবারি

ভারতীয় মদসহ আটক মাদক কারবারি © সংগৃহীত

নেত্রকোনায় বিশেষভাবে চেম্বারযুক্ত অটোরিকশায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল মদ পাচারের সময় আবুল বাশার (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে একটি নম্বরবিহীন অটোরিকশাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের রায়দুম রৌহা এলাকার আমতলা বাজারের পাশের গ্রামীণফোন টাওয়ার-সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে- ২৪ বোতল আইস ভদকা, ২২ বোতল আইস ব্ল্যাক, ৫৬ বোতল লাক্সারি হুইস্কি।

সব কটি বোতল পত্রিকায় মোড়ানো ছিল। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪৬ হাজার টাকা।

আটক আবুল বাশার নেত্রকোনা সদর উপজেলার শিমুলকান্দি এলাকার আব্দুল আজিজের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযানের নেতৃত্বে থাকা সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযানও অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬