আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ PM
আটক আল-আমিন ফকির

আটক আল-আমিন ফকির © টিডিসি

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মোরেলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মামলায় ৪১ আসামি আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে করিডরে বের হওয়ার সময় হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হলে আদালত এলাকায় হুলুস্থুল শুরু হয়। এ সময় বিচারক নিরাপত্তার কারণে খাসকামরায় আশ্রয় নেন। উপস্থিত জনতা তাৎক্ষণিকভাবে আল-আমিন ফকির (৩৫) নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি মোরেলগঞ্জ উপজেলার ছোট বাদুরা এলাকার এলেম ফকিরের ছেলে।

বাগেরহাট জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহবুব মোরশেদ লালন জানান, এ দিন আদালতে জি আর ৩০২/২৪ মামলার শুনানি ছিল। মামলায় ৬৮ জন আসামির মধ্যে ৬৬ জন জামিনে রয়েছেন। হাজিরা শেষে বের হয়ে আসার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দেন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে আল-আমিন ফকিরকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬