ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, পড়ে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৯ মার্চ ২০২৬, ০৬:৪৫ PM
মুক্তা আক্তার

মুক্তা আক্তার © সংগৃহীত

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় মুক্তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরে টঙ্গীর আহসানউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু) ঘুরে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী লিমন হোসেন জানান, বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামের বাসিন্দা মুক্তার সঙ্গে তার দুই বছর আগে বিয়ে হয়। তারা রাজধানীর দক্ষিণখান এলাকার ফায়দাবাদে ভাড়া বাসায় থাকতেন। ঈদ উপলক্ষে কেনাকাটা করতে সকালে ব্যাটারিচালিত রিকশায় করে মিরপুর পল্লবীর একটি শপিং সেন্টারে যাচ্ছিলেন মুক্তা।

তিনি বলেন, উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে একটি প্রাইভেটকার থেকে ছিনতাইকারী মুক্তার হাতে থাকা ব্যাগে টান দেয়। এতে তিনি রিকশা থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মাথা ও কপালে গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬