ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি

১৯ মার্চ ২০২৬, ০১:৫২ PM
ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি

ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি © সংগৃহীত

খুলনায় পারিবারিক বিরোধের জেরে ঘরের ভেতর ঢুকে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন—কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে গাজী রাইসুল ইসলাম এবং পুত্রবধূ ফাহিমা খাতুন। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার নেপথ্যে ফাহিমা খাতুনের সাবেক স্বামী ইমরানের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ থাকতে পারে। প্রায় আট মাস আগে ইমরানের সঙ্গে ফাহিমার বিবাহবিচ্ছেদ হয় এবং গত ডিসেম্বর মাসে তিনি রাইসুলের সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই বিয়েকে কেন্দ্র করে সাবেক স্বামী ইমরান আগে থেকেই ফাহিমাকে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। ফাহিমা খাতুনের দাবি, বৃহস্পতিবার সকালে দুটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত তাদের বাসায় প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়, যাদের মধ্যে তার সাবেক স্বামীকেও তিনি শনাক্ত করেছেন।

আহতদের শারীরিক অবস্থা নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্টার ডা. লক্ষিন্দার কুমার দে জানান, গুলিবিদ্ধদের মধ্যে রঞ্জুয়ারা বেগমের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার বুকে দুটি গুলি লেগেছে, যার ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে ও পুত্রবধূ ফাহিমা খাতুনকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আনিসুর রহমানের ঘাড়ে তিনটি এবং রাইসুল ইসলামের পায়ে একটি গুলি লেগেছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসক।

ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, এই নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। পারিবারিক এই কলহের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সুগন্ধায় বিচে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধার…
  • ১৬ আগস্ট ২০২৬
গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন ৩১ আগস্…
  • ১৬ আগস্ট ২০২৬
ক্যান্সার আক্রান্ত তরুণ ইসার জীবন বাঁচাতে এগিয়ে আসুন
  • ১৬ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি ও হেড অব কমপ্লায়েন্স হ…
  • ১৬ আগস্ট ২০২৬
ব্যবস্থাপক নিয়োগ দেবে বাংলাদেশ চা বোর্ড, আবেদন ৩১ আগস্ট পর্…
  • ১৬ আগস্ট ২০২৬
চলতি মাসেই সিটি ইউনিভার্সিটির অ্যাডভাইজার পদ হারান প্রভোস্ট…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage