লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার

০৭ মার্চ ২০২৬, ০৩:২৩ PM
গ্রেপ্তার তিন ডাকাত

গ্রেপ্তার তিন ডাকাত © সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় পুলিশের অভিযানে দেশি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। মান্দারী ইউনিয়নে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তারা একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল কালামের ছেলে মনির হোসেন (২৮), মফিজুল হকের ছেলে আবদুল ওয়াদুদ (৫০) ও সাইদুল হকের ছেলে সুমন হোসেন (৪৫)। তাদের বাড়ি সদর উপজেলায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজও ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিতে এই এলাকায় অবস্থান করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, গ্রেপ্তার তিন ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দলের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬