ঈদের কেনাকাটা করতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন শ্রমিক দল নেতা

০৫ মার্চ ২০২৬, ০৬:৩৩ AM
নিহত শ্রমিক দলের নেতা মাসুম বিল্লাহ

নিহত শ্রমিক দলের নেতা মাসুম বিল্লাহ © সংগৃহীত

খুলনা নগরীর ব্যস্ততম ডাকবাংলো মোড়ে ঈদের কেনাকাটা করতে এসে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মাসুম বিল্লাহ (৪৫) নামের এক শ্রমিক দল নেতা। বুধবার রাত ৯টার দিকে ‘বাটা’ শো-রুমের ভেতরে স্ত্রী ও সন্তানের সামনেই তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিদেশি পিস্তলসহ অশোক নামে ‘বি কোম্পানি’র এক সদস্যকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি বিগত সরকারের আমলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামালের ছোট ভাই। তার বাড়ি রূপসা উপজেলার বাগমারা পেট্রোল পাম্প এলাকায়।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, রাতে মা ও মেয়েকে নিয়ে ডাকবাংলো মোড়ে ঈদের কেনাকাটা করছিলেন মাসুম। তারা বাটা শো-রুমের ভেতরে থাকাকালীন হঠাৎ ৭ জন সশস্ত্র সন্ত্রাসী সেখানে প্রবেশ করে। তারা অত্যন্ত কাছ থেকে মাসুমকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, হত্যাকাণ্ড ঘটিয়ে পালানোর সময় পুলিশ ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত সন্ত্রাসীর নাম অশোক এবং তার কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।

পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অশোক তার সঙ্গে থাকা অন্যদের নাম-পরিচয় প্রকাশ করেছে। সে খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র সদস্য বলে জানা গেছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ চলছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬