ইরানের হামলায় নিহত প্রথম ৪ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র

০৪ মার্চ ২০২৬, ০১:০৪ PM
ইরানের হামলায় নিহত প্রথম ৪ মার্কিন সেনা

ইরানের হামলায় নিহত প্রথম ৪ মার্কিন সেনা © সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধে নিহত প্রথম চারজন মার্কিন সেনার নাম প্রকাশ করেছে পেন্টাগন। এ পর্যন্ত মোট ছয়জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মঙ্গলবার জানায়, গত রোববার কুয়েতের শুয়াইবা বন্দরে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় এই চার সেনা নিহত হন। তারা সবাই মার্কিন সেনাবাহিনীর রিজার্ভ ইউনিটের সদস্য এবং আইওয়া অঙ্গরাজ্যের ১০৩তম সাসটেইনমেন্ট কমান্ডে কর্মরত ছিলেন। তাদের বয়স ২০ থেকে ৪২ বছরের মধ্যে।

নিহতরা হলেন ফ্লোরিডার ক্যাপ্টেন কোডি এ খর্ক (৩৫), নেব্রাস্কার সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়া এল টিটজেন্স (৪২), মিনেসোটার সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল এম অ্যামর (৩৯) ও আইওয়ার সার্জেন্ট ডেক্লান জে কোডি (২০)।

নিহতদের মধ্যে কোডি ছাড়া সবারই বিদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ছিল। কোডি ২০২৩ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং তাকে মরণোত্তর পদোন্নতি দেওয়া হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে প্রতিশোধমূলক হামলায় ইরান এখন পর্যন্ত ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২ হাজারের বেশি ড্রোন ব্যবহার করেছে। আর ট্রাম্প আগেই সতর্ক করে বলেছিল যে এই যুদ্ধে আরও মার্কিন সেনার প্রাণহানি হতে পারে।

মঙ্গলবার রুদ্ধদ্বার ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ সতর্ক করে বলেন, ইরানের ড্রোন হামলা ঠেকানো তাদের জন্য কঠিন হতে পারে এবং এতে মার্কিন সেনাদের মৃত্যুর আশঙ্কা রয়েছে। 

ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারফি বলেন, ‘তারা আমাদের বলেছেন, আরও আমেরিকান মারা যাবে।’

কর্মকর্তারা জানান, কুয়েতের ওই ঘাঁটিতে কংক্রিটের শক্ত দেয়াল থাকলেও ছাদ সুরক্ষিত ছিল না এবং ড্রোনটি আসার সময় কোনো সতর্কসংকেত বাজেনি।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬