নেত্রকোনার সেই রাজন মিয়াকে অটোরিকশা দিল জেলা প্রশাসন

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ PM
মো. রাজন মিয়ার হাত তুলে দেওয়া হচ্ছে অটোরিকশা

মো. রাজন মিয়ার হাত তুলে দেওয়া হচ্ছে অটোরিকশা © টিডিসি

চরম দারিদ্র্যের কারণে নিজের চার সন্তানের মধ্যে এক সন্তানকে বিক্রি করার মতো মর্মান্তিক পদক্ষেপ নিতে বাধ্য হওয়া নেত্রকোনার মো. রাজন মিয়াকে পুনর্বাসনের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি অটোরিকশা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজন মিয়ার হাতে অটোরিকশা তুলে দেওয়া হয়।

রাজন মিয়া নেত্রকোনা পৌর সদরের আনন্দবাজার এলাকার বাসিন্দা। তিনি দিনমজুর।

​জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে খবর আসে, রাজন মিয়া ব্যাপক দারিদ্র্যের কারণে তার শিশুদের বিক্রি করার চেষ্টা করছেন। খবরটি জানার পরই জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। ​নতুন অটোরিকশাটি রাজনের পরিবারের জন্য একটি স্থায়ী আয়ের উৎস হিসেবে কাজ করবে এবং শিশুদের সুরক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত করবে।

রাজন মিয়া বলেন, ‘অটোরিকশা পেয়ে আমরা খুবই খুশি। আমি এই অটোরিকশা চালিয়ে সংসার চালাতে পারব। সন্তান আর বিক্রি করতে হলো না। এই জন্য ডিসি স্যারকে ধন্যবাদ জানাই।’

​জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘একটি শিশুও যেন দারিদ্র্যের কারণে তার পরিবার থেকে বিচ্ছিন্ন না হয়, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’

​জেলা প্রশাসনকে এ মহৎ কাজে সহযোগিতা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এ উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে সরকারের দৃঢ় অবস্থানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।

এ সময় ব্র্যাকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9