নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

০১ অক্টোবর ২০২৫, ০৬:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে কাওসার মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার নলছাপ্রা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কাওসার মিয়া নলছাপ্রা গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাওসার সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পশ্চিম পাশে অবস্থিত একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকলে একপর্যায়ে শিশুটির চাচাতো ভাই জুবায়ের হোসেন তাকে পানিতে ভেসে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে কলমাকান্দা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. শেখ তালাত মাহমুদ পিন্টু শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬