পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ PM
নিহত নাহিদের স্বজনদের আহাজারি

নিহত নাহিদের স্বজনদের আহাজারি © টিডিসি

শেরপুরের নকলা পৌরসভার পশ্চিম লাভা গ্রামে পুকুরে ডুবে নাহিদ (১০) নামের এক স্কুলছাত্র মারা গেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

নাহিদ ওই গ্রামের অটোরিকশাচালক নয়ন মিয়ার ছেলে এবং স্থানীয় লঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

নাহিদের চাচা সাইফুল ইসলাম জানান, জুমার নামাজের আগে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় নাহিদ। পরে তার বন্ধুরা পরিবারের লোকজনকে খবর দেয়। এ সময় একই এলাকার হালিম তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাহিদকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিন মাসে ১৫ নারীকে বিয়ে, টিকটকে প্রেমের ফাঁদ পেতে যা করতেন …
  • ২৭ নভেম্বর ২০২৬
‘আগে আমি ঘনঘন কথা বলতাম, এখন বলি না’
  • ২৭ নভেম্বর ২০২৬
কুবির প্রধান ফটকে সিসিটিভি অচল থাকায় ক্ষোভ, প্রশাসনের দায়িত…
  • ২৭ নভেম্বর ২০২৬
শনিবার রাজশাহীতে মাহফিল করবেন মিজানুর রহমান আজহারী, লাখো মা…
  • ২৭ নভেম্বর ২০২৬
শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার
  • ২৭ নভেম্বর ২০২৬
আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৭ নভেম্বর ২০২৬