আট শতাধিক শিক্ষার্থীকে ইফতার করাল পাবিপ্রবি ছাত্রদল

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ PM
আট শতাধিক শিক্ষার্থীকে ইফতার করাল পাবিপ্রবি ছাত্রদল

আট শতাধিক শিক্ষার্থীকে ইফতার করাল পাবিপ্রবি ছাত্রদল © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি ) শাখা ছাত্রদল। এর অধীনে বিশ্ববিদ্যালয়ের প্রায় আট শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. এস.এম আব্দুল আওয়াল বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বের সাথে জিয়া পরিবার ওতপ্রোতভাবে জড়িত।  কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকেই এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একজন মেজর যখন স্বাধীনতার ঘোষণা দেয় তখন এদেশের আপামর জনসাধারণ শক্তি পায়। বেগম খালেদা জিয়া সবার কাছে একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। কারণ তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।

এসময় জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামান,বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক কে.এম তরিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিকৃবির ১১ প্রশাসনিক দায়িত্ব থেকে ৯ জনের পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীসহ কাউকেই চেনেন না বাদী, বললেন—‘পুরো বাণিজ্য করে ফেল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9