জামালপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৫ আগস্ট ২০২৫, ১০:২৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৫:১২ PM
মেলান্দহ থানার ফটক

মেলান্দহ থানার ফটক © সংগৃহীত

জামালপুরের মেলান্দহে বাড়ির উঠানের পাশের পুকুরে ডুবে বায়েজিদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌরসভার বারইপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বায়েজিদ ওই এলাকার মো. রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে খেলছিল বায়েজিদ। হঠাৎ পরিবারের অগোচরে খেলতে খেলতে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

পুলিশের বিশেষ অভিযানে ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৯৬ রাউন্ড গুলি উ…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বর্ণের ৬ ডিম বিক্রি করতে পারেননি বাংলাদেশে, ফের আবুধাবিতে…
  • ০২ নভেম্বর ২০২৬
চীনে সরকারি স্কলারশিপ পেলেন বুটেক্সের পাঁচ শিক্ষার্থী
  • ০২ নভেম্বর ২০২৬
‘ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্…
  • ০২ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
  • ০২ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা গ…
  • ০২ নভেম্বর ২০২৬