দুই টাকায় ৫০০ পরিবারকে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের ঈদ উপহার

১৯ মার্চ ২০২৬, ১২:০১ PM
৫০০ পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়

৫০০ পরিবারকে ঈদ উপহার দেওয়া হয় © টিডিসি ফটো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পাবনা জেলার বেড়া উপজেলায় ৫০০ অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে শিক্ষার্থী সহযোগিতা সংগঠন। বৃহস্পতিবার (১৯ মার্চ) মাত্র দুই টাকার বিনিময়ে এসব পরিবারের হাতে ঈদের বাজার তুলে দেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬ সাল থেকে শুরু করে প্রতি ঈদেই তারা প্রতীকী ২ টাকার বিনিময়ে দরিদ্র ও অসহায় পরিবারের জন্য ঈদ সামগ্রীর ব্যবস্থা করে আসছে। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব রুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ আলী ফকির, বেড়া মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা জনাব মোঃ মদিন উদ্দিন খাজা, বালিয়া ট্রেডিং অ্যান্ড পেমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিনিয়র ডেলিভারি ম্যানেজার জনাব আরিফুর রহমান (মিন্টু), ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ রুহুল আমিন (রাহুল) এবং এজিএম জনাব মোঃ মাহবুবুল আলম (ফিরোজ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ জনাব মোঃ হেলাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন জনাব ওমর আলী সরকার এবং সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব মেহেদী হাসান।

ঈদের বাজার পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা সংগঠনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, “প্রতিদিন ১ টাকা দিন, সমাজ পরিবর্তনে অংশীদার হোন” এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।

এছাড়াও তারা সমাজের সকলকে মাদককে না বলা এবং বাল্যবিবাহ রোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage