পাবনায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

৩১ আগস্ট ২০২৫, ০৬:৫৫ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ PM
পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু

পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু © টিডিসি

পাবনার ফরিদপুরে সাঁকো পার হতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বেলা আড়াইটার দিকে বাড়ির পাশে একটি ডোবা থেকে তাদের মধ্যে উদ্ধার করা হয়। 

মৃত দুই শিশু হলো উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের রজব মন্ডল এর ছেলে জিয়ারুল (৩) ও একই গ্রামের মাকসুদুল ইসলামের মেয়ে জমিরন (২)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাইবোন।

ফরিদপুর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

খাগরবাড়িয়া গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদ সরকার জানান, গ্রামের মধ্য দিয়ে একটি ছোট ডোবা আছে। দুপুরের কোনো এক সময় বাড়ির পাশে ওই ডোবার উপর থাকা সাঁকো পার হওয়ার সময় দুই ভাইবোন পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা আড়াইটার দিকে দুই শিশুর মরদেহ ভেসে উঠলে তাদের উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, নিহতরা ছোট ছেলেমেয়ে। সাঁতার জানে না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনি…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬