শেরপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ডোবায় ডুবে প্রাণ গেল শিশুর

০২ আগস্ট ২০২৫, ০৬:০২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৭:২৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলায় ডোবার পানিতে ডুবে রাফি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার টালকী ইউনিয়নের পোয়াবাগ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রাফি নয়াবাড়ি এলাকার মো. হৃদয় মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাফি তার নানাবাড়িতে বেড়াতে গিয়ে দুপুরে খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পাশের একটি ডোবার ধারে যায়। পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে শিশুটিকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬
রোবটের ফুটবল থেকে স্বয়ংক্রিয় গাড়ি, খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন…
  • ১৬ অক্টোবর ২০২৬
১০ শোরুম ইনচার্জ নিয়োগ দেবে র‌্যাংগস ইলেকট্রনিকস, আবেদন ১৩ …
  • ১৬ অক্টোবর ২০২৬