শেরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৬ মে ২০২৫, ০৪:৪৯ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৩:৪৯ PM
নিহত সুজন আহমেদ

নিহত সুজন আহমেদ © সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরি এলাকায় বজ্রপাতে সুজন আহমেদ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত সুজন আহমেদ একই এলাকার মো. আক্তার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন শ্রীবরদী উপজেলার ঝগরাচর বাজারে তার কাকার দোকানে কাজ করে। শুক্রবার দুপুরে সে সহ আরও দুজন কৃষিশ্রমিক নিয়ে ধান কাটতে যায় ক্ষেতে। দুপুরের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলে তারাতাড়ি করে ধানের আটি মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারা তিনজন। পথে হঠাৎ বজ্রপাত হলে মাঝখান থেকে সুজন বজ্রপাতে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

হঠাৎ এ মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ: বজ্রপাত
সাতক্ষীরায় মাছ চোর সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
হোচিমিনের শাস্তির দাবি বিএনপিপন্থী নার্স সংগঠনের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য
  • ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লায় দিনে দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬