শেরপুরে বজ্রপাতে বৃদ্ধা ও কৃষকের মৃত্যু

৩১ মে ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৯:০২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

শেরপুরের নকলায় কৃষক ও নালিতাবাড়ীতে এক বৃদ্ধার বজ্রপাতে মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা দুইটার দিকে নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়ন মানিককুড়া ও নকলার টালকি ইউনিয়নের বড়পাগলা গ্রামে পৃথক এসব ঘটনা হয়।

স্থানীয়রা জানায়, আজ দুপুরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামের খোরশেদ আলমের স্ত্রী তার নাতনিকে পার্শ্ববর্তী মাদরাসা থেকে বাড়ি আনার পথে তাদের ওপর বজ্রপাত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। তবে প্রাণে বেঁচে যায় নাতি।

এদিকে নকলা উপজেলার টালকি ইউনিয়নের বড়পাগলা গ্রামের কৃষক সমির উদ্দুন সমু (৫৮) মাঠে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ও নকলা থানার ওসি হাবিবুর রহমান পৃথকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তারা।

সাতক্ষীরায় মাছ চোর সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
হোচিমিনের শাস্তির দাবি বিএনপিপন্থী নার্স সংগঠনের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য
  • ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লায় দিনে দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬