গরু চরাতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু  

১৫ মে ২০২৫, ০৯:৩৩ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০১:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনা সদর উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বেলা ১১টার দিকে সোমেশ্বরী নদীর চরে গরু চরাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাব্বি মিয়া । তিনি সাটিয়া গ্রামের আব্দুর বারেকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমেশ্বরী নদীর চরে গরু চরাতে নিয়ে যান রাব্বি মিয়া। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলার সিধলী উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে  নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক বলেন, নিহতের বাড়িতে গিয়েছিলাম। তার দাফন-কাফন সম্পন্নের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। 

ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬
জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১২ নভেম্বর…
  • ১২ অক্টোবর ২০২৬