বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাত দুই যুবকের মৃত্যু

১৭ মে ২০২৫, ০৩:২৫ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৮:৪৯ PM
ব্রজপাত

ব্রজপাত © ফাইল ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ মে) সকালে উপজেলার পেরিল বিলে এ ঘটনা ঘটে।

নিহত দুজনই নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার মাঘান-সিরাধার ইউনিয়নের পেরিরচর গ্রামের বাসিন্দা।

নিহত হৃদয় হোসেন পাপ্পু (২৫) পেরিরচর গ্রামের লেদু মিয়ার ছেলে ও তমজিদ হোসেন (১৮) একই গ্রামের মজিবুর রহমানের ছেলে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।

নিহত ব্যক্তিদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে (১৬ মে) দুজনই পেরির বিলে মাছ ধরতে যায়। আজ শনিবার সকাল পর্যন্ত বাড়িতে না এলে তাদের বিলে খুঁজতে গেলে পেরির বিলের একটি গাছের নিচে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের শরীরের অধিকাংশ অংশই পুড়ে গেছে বলে জানা গেছে।

বজ্রপাতের দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বজ্রপাতে দুই যুবকের নিহতের সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রশাসনকে অবহিত করা হয়েছে ও আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ: বজ্রপাত
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ কর্মকর্তা-কর্মচার…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত থাকায় সরকারি কর্মকর্তাসহ গ্রে…
  • ১৬ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের লাইব্রেরিতে তিন…
  • ১৬ অক্টোবর ২০২৬
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গরুভোজে শিক্ষার্থীদের উপচে পড়া ভি…
  • ১৬ অক্টোবর ২০২৬
যে তিন পেশার সামনে টিকতে পারবে না এআই
  • ১৬ অক্টোবর ২০২৬