ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল জব্দ

১৮ মার্চ ২০২৬, ০৬:৪৮ PM
ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল জব্দ

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল জব্দ © সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে একটি বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের চরগোরকপুর এলাকার আশরাফের বাড়িতে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত জানান, কয়েকদিন আগে ধুরাইল ইউনিয়নে সরকারি চাল বিতরণ করা হয়েছিল। আশরাফ উদ্দিন উপকারভোগীদের কাছ থেকে কম দামে চাল কিনে ব্যবসার উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুত রাখেন।  

গোপন সংবাদের ভিওিতে পরবর্তীতে ইউএনও ঘটনাস্থলে গিয়ে মাছের খাদ্যের পাশে রাখা ১৫ বস্তা (৫০ কেজি) সরকারি চাল উদ্ধার করেন। অভিযানের সময় আশরাফ বাড়িতে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

ইউএনও জান্নাত বলেন, সরকারি চাল কেনা ও মজুত রাখা দণ্ডনীয় অপরাধ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা মিলেছে। ১৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ধরনের কাজ করতে দেওয়া হবে না। ত্রাণের চাল কেনা ও মজুত রাখার অভিযোগে থানায় মামলা দায়ের করা হবে।

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9